• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

ভেড়ামারায় ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত, আহত ৪


FavIcon
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 63
ছবির ক্যাপশন : ad728

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মো. রাশেদুল (৫০) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে ভেড়ামারা থানাধীন ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ভেড়ামারা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীতমুখী ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সিরাজুল (৪৮) ও রতন (৩১) নামের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আহত সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম এবং ট্রাফিক সার্জেন্ট আমিনুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তির লাশসহ দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি কুষ্টিয়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ