• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ


FavIcon
গুরুদাসপুর সময়
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 | সংবাদটি দেখেছেন : 203
ছবির ক্যাপশন : ad728

নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন  বাংলাদেশ ছাত্রলীগের আহমেদপুর ডিগ্রি কলেজ শাখার সভাপতি ও বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আমির হামজা মারুফের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই  কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও তার ১০/ ১৫ জন মিলে ওই হামলা করেন বলে দাবী করেন মারুফ। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৭টার  দিকে উপজেলার আহমেদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কামারদহ সড়কের সখিনা প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

 তার দাবি, তিনি ঘটনাস্থলে অবস্থানকালে পেছন থেকে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দিতে এগিয়ে এলে তাদেরও হামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আমির হামজা মারুফ আরও জানান, ঘটনার সময় বড়াইগ্রাম থানার পুলিশকে ফোনে বিষয়টি জানানো হয়েছিল। তবে এবিষয়ে থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করেন নি। 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

হামলার কারণ জানতে চাইলে মারুফ জানায়, তাদের সাথে আমার কোন দ্বন্দ্ব নেই। হঠাৎ তারা আমার উপর আক্রমণ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন মারুফ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ