গুরুদাসপুরে এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান
গুরুদাসপুর সময়
News Release Date : Nov 22, 2026 | How Many People See : 38
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চরকাদহ গ্রামের বিএনপির প্রবীণ নেতা ডা. এম এ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল আজিজ। তিনি বলেন, নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন কাওছার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. সাইদুর রহমান এবং চাঁচকৈড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম জাহিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আমির হামজা, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মোন্নাফ মুন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ময়ছার সরদার, সাবেক সহসভাপতি ডা. মো. দিদার হোসেন, চলনালীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. তায়েবুর রহমান বুলবুল, বিএনপি নেতা আয়ুব আলী মন্ডল ও লোকমান প্রাং, আলহাজ্ব মো. সামছুর রহমান, অবসরপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য জাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিন প্রাং, বিএনপি নেতা আত্তাব আলী প্রাং, জালাল উদ্দিন মাস্টার, আলীমুদ্দিন মন্ডল, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Write your opinion :