• Dhaka
  • | Bengali
ad728

রিসোর্টে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার


FavIcon
গুরুদাসপুর সময়
News Release Date : Nov 22, 2026 | How Many People See : 16
Images Caption : ad728

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জেলা শহরের শিশুপার্ক সংলগ্ন শৈক্যচিং মার্মার নিজ মালিকানাধীন ‘সাইনি রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, শৈক্যচিং মার্মা ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই রিসোর্টে নিয়ে যেতেন। অভিযোগ অনুযায়ী, শুক্রবারও তাকে সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করে।

 

ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা বাইরে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে আটক করে।

 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরর্বতী আইনি কার্যক্রম চলছে।