• Dhaka
  • | Bengali
ad728

গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছরের সেই আব্বাস মারা গেছেন


FavIcon
গুরুদাসপুর সময়
News Release Date : Nov 21, 2026 | How Many People See : 46
Images Caption : ad728

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন।  সোমবার (১২ অক্টোবর) সন্ধা সাড়ে ৬ দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নাতি রিপন হোসেন। আব্বাস প্রামাণিকের মৃত্যুকালে দুই মেয়ে ও ছয় ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্বাস প্রামাণিকের নাতি রিপন হোসেন জানান, তাঁর দাদা শারীরিকভাবে সুস্থ ছিলেন। রোববার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তাঁর কথাবার্তায় পরিবর্তন আসে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। বিষয়টি খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে সেখান থেকে চিকিৎসক পাঠানো হয়। চিকিৎসাসেবা দেওয়ার পরও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার বলেন, আব্বাস প্রামাণিক দীর্ঘদিন ধরে তাঁদের সেবাকেন্দ্র থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। সেবাকেন্দ্রের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক উপজেলার প্রবীণ ব্যক্তিদের একজন ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হতো। তাঁর মৃত্যুর খবর শুনে তিনি দুঃখ প্রকাশ করেন।

আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। কর্মজীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।